আপনার তথ্যের নিরাপত্তা আমাদের অঙ্গীকার
সর্বশেষ হালনাগাদ: জুলাই ২০২৬
১আমরা কী তথ্য সংগ্রহ করি
আপনার অর্ডার সঠিকভাবে প্রক্রিয়া ও ডেলিভারি করার জন্য আমরা নিম্নলিখিত তথ্যগুলো সংগ্রহ করি —
- আপনার নাম ও মোবাইল নম্বর
- ডেলিভারি ঠিকানা (জেলা, থানা, বিস্তারিত ঠিকানা)
- অর্ডারকৃত পণ্যের তথ্য ও পরিমাণ
- ওয়েবসাইট ব্যবহারের সাধারণ তথ্য (যেমন ব্রাউজার, ডিভাইস টাইপ)
২তথ্য কীভাবে ব্যবহার করা হয়
সংগৃহীত তথ্য শুধুমাত্র নিচের উদ্দেশ্যে ব্যবহার করা হয়, অন্য কোনো কাজে নয় —
- অর্ডার নিশ্চিতকরণ ও পণ্য ডেলিভারি
- ডেলিভারি সংক্রান্ত যোগাযোগ (কল/এসএমএস)
- গ্রাহক সেবা ও অভিযোগ সমাধান
- ওয়েবসাইট ও অফার সংক্রান্ত প্রয়োজনীয় আপডেট পাঠানো
৩তৃতীয় পক্ষের সাথে তথ্য শেয়ার
পণ্য ডেলিভারির প্রয়োজনে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর আমাদের কুরিয়ার পার্টনারের সাথে শেয়ার করা হয়। এছাড়া আপনার ব্যক্তিগত তথ্য কোনো বিজ্ঞাপনদাতা বা অপ্রাসঙ্গিক তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা হস্তান্তর করা হয় না।
৪কুকিজ ব্যবহার
আমাদের ওয়েবসাইট আপনার ব্রাউজিং অভিজ্ঞতা সহজ করতে এবং পণ্য সুপারিশ উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আপনি চাইলে ব্রাউজার সেটিংস থেকে যেকোনো সময় কুকিজ বন্ধ করে দিতে পারেন।
৫তথ্যের নিরাপত্তা
আপনার তথ্য সুরক্ষিত রাখতে আমরা প্রয়োজনীয় প্রযুক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করি। তবে ইন্টারনেটে তথ্য আদান-প্রদান সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয়, তাই আমরা সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার চেষ্টা করি।
৬আপনার অধিকার
আপনি যেকোনো সময় আমাদের সাথে যোগাযোগ করে আপনার সংরক্ষিত তথ্য দেখতে, সংশোধন করতে বা মুছে ফেলার অনুরোধ জানাতে পারেন।
গোপনীয়তা নিয়ে কোনো প্রশ্ন?
আমাদের সাথে যোগাযোগ করুন: ০১৬১১৪১১৫২০
ইমেইল: info@bgance.shop